বুধবার, ২৭ জুলাই, ২০১৬

কম্পিউটার সোর্স আনল পেনড্রাইভ পিসি

Be the first to comment!

ডেস্কটপ, ল্যাপটপ, ট্যাবলেট ও ফ্যাবলেটের পর ক্লাউড সুবিধাযুক্ত বুকপকেটে বহনযোগ্য ইনটেল-এর বিশেষ পিসি দেশের বাজারে এনেছে কম্পিউটার সোর্স।
পিসিটি দৈর্ঘ্যে ও প্রস্থে ৪ ইঞ্চি বাই ১.৫ ইঞ্চি এবং ০.৫ ইঞ্চি পুরু। ল্যাপটপ ও ডেস্কটপের মধ্যে সমন্বয়সাধনকারী ৩২ জিবি ধারণক্ষমতার দুইটি ভিন্ন মডেলের ইনটেল কম্পিউটার স্টিক পিসিটি দেখতে অনেকটা ফ্ল্যাশ ড্রাইভের (বা প্রচলিত ভাষায়) পেনড্রাইভের মতো।

এই পেনড্রাইভ পিসিটি মনিটর বা টিভির এইচডিএমআই পোর্টে সংযুক্ত করে মাউস আর কি-বোর্ড জুড়লেই দিব্যি ডেস্কটপ পিসি'র মতো কাজ করবে, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে পাঠানো এক বার্তায় জানিয়েছে কম্পিউটার সোর্স। এতে রয়েছে ২ জিবি র‌্যাম ও ১.৮৩/১.৮৪ অ্যাটম কোয়াডকোর প্রসেসর। চাইলে ধারণক্ষমতা ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যায়। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অরিজিনাল উইন্ডোজ ১০, আছে লাইসেন্স এন্টিভাইরাস সফটওয়্যারও। 

ওয়াইফাই ও ব্লু-টুথ প্রযুক্তি থাকায় এতে ইন্টারনেট ব্যবহার সম্ভব। একইসঙ্গে স্বল্প ব্যয়ে ডিজিটাল প্রচারণা এবং কর্পোরেট মিটিংয়ে প্রেজেন্টেশন দেওয়া ছাড়াও বাসা ও অফিস কাজের মধ্যে সমন্বয়ের এজ এটি সুবিধাজনক বলে দাবি করেছে আমদানীকারক প্রতিষ্ঠানটি।

এক বছরের ওয়ারেন্টিযুক্ত ইনটেল-এর এই ডব্লিউএফপি মডেলের পেনড্রাইভ পিসিটির দাম ১১ হাজার টাকা এবং ডব্লিউ৩২এসসি মডেলের দাম ১৩ হাজার টাকা।

  • 0Blogger Comment
  • Facebook Comment

একটি মন্তব্য পোস্ট করুন